
◼️ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে JUSTIC & CARE এর আয়োজনে ঝিনাইদহ জেলা পুলিশের মাঠ পর্যায়ের অফিসারদের সাথে দিনব্যাপী মানব পাচার বিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালার শুভ উদ্বোধন করেন জনাব মোহাম্মদ মনজুর মোরশেদ বিপিএম,পুলিশ সুপার,ঝিনাইদহ।
কর্মশালায় উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুল ইসলাম পিপিএম বার,কমান্ড্যান্ট,ইন সার্ভিস ট্রেনিং সেন্টার,ঝিনাইদহ,জনাব মো: ইমরান জাকারিয়া,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মো: মুন্না বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার,কোটচাঁদপুর সার্কেল,জনাব মো: হুমায়ুন কবির,অতিরিক্ত পুলিশ সুপার (অবসরপ্রাপ্ত), ইন্টেলিজেন্স অ্যানালিস্ট,JUSTIC & CARE,জনাব অপূর্ব কুমার সাহা,এরিয়া ম্যানেজার, JUSTIC & CARE।
উক্ত কর্মশালার ঝিনাইদহ জেলার বিভিন্ন থানার সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর পর্যায়ের অফিসারগণ প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।
প্রতিবেদকের নাম 










