Dhaka ০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

মুজিবনগরে মিনি চিড়িয়াখানায় অভিযান, ২৭ বন্যপ্রাণী উদ্ধার

মো: তুর্জাউন বিশ্বাস- মেহেরপুর◾

রোববার (২৫ মে) বিকেলে মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত মনোরমা মিনি চিড়িয়াখানায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযানে উদ্ধার করা হয়েছে ২৭টি বন্যপ্রাণী।
অভিযানে উদ্ধার হওয়া প্রাণীগুলোর মধ্যে রয়েছে—২টি হনুমান, ২টি বানর, ৮টি কালেম, ১টি সজারু, ১টি অজগর, ১টি হরিয়াল, ৪টি মুনিয়া, ১টি টিয়া, ১টি কচ্ছপ ও ৪টি বালি হাঁস।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আল সাদিক বলেন, “চিড়িয়াখানা, রিসোর্ট ও পার্কগুলোতে অবৈধভাবে বন্যপ্রাণী রাখা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে সারা দেশে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। তারই অংশ হিসেবে মুজিবনগরের মনোরমা মিনি চিড়িয়াখানায় অভিযান চালানো হয়।”

তিনি জানান, “উদ্ধারকৃত প্রাণীগুলোর মধ্যে স্থানীয় পরিবেশ উপযোগী হনুমান, বানর, কচ্ছপ, সজারু, টিয়া, হরিয়াল, বালি হাঁস ও মুনিয়া পাখিগুলোকে সেখানেই অবমুক্ত করা হয়েছে। তবে অজগর ও কালেম পাখি বিশেষ সংরক্ষণের জন্য সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে। এগুলোকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে।”

তিনি আরও বলেন, “চলতি বছরের জানুয়ারি থেকে দেশের বিভিন্ন মিনি চিড়িয়াখানায় অভিযান চালিয়ে ৭৬টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে বন্যপ্রাণী পাচারের সঙ্গে জড়িতদেরও চিহ্নিত করা হচ্ছে। তারা যতই প্রভাবশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”

অন্যদিকে মনোরমা মিনি চিড়িয়াখানার বর্তমান মালিক তাহাজ উদ্দীন বলেন, “প্রায় দেড় বছর আগে চিড়িয়াখানাটি আগের মালিকের কাছ থেকে কিনেছি। সে সময় কিছু কাগজপত্র পেয়েছি, যেগুলো যথাযথভাবে সংরক্ষণ করে রেখেছি এবং কর্মকর্তাদের দেখিয়েছি। কিন্তু তবুও তারা বলছে এগুলো যথেষ্ট নয়।”

তিনি আরও জানান, এই বিষয়ে তিনি এখনো কোনো আইনি নোটিশ পাননি, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং আইনগত পরামর্শ নিচ্ছেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

মুজিবনগরে মিনি চিড়িয়াখানায় অভিযান, ২৭ বন্যপ্রাণী উদ্ধার

আপডেটের সময়: ০২:২৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫