Dhaka ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

মেট্রোরেলের ঠিকাদারি প্রতিষ্ঠানের কারখানায় ডাকাতি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
  • ৬৫৪ সময় দেখুন

আরমান হোসেন খান,জেলা প্রতিনিধি,ঢাকা: মেট্রোরেলের কনস্ট্রাকশন কাজে নিয়োজিত ‘সিনোহাইড্রো’ নামের চীনের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রূপনগর থানায় ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
শুক্রবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল মজিদ। তবে ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেফতারের বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি।
জানা যায়, গত মঙ্গলবার (১ এপ্রিল) ইফতারের আগ মুহূর্তে রাজধানীর রূপনগর থানার অন্তর্গত বেড়িবাঁধ এলাকায় ওই প্রতিষ্ঠানের মালামাল রাখার স্হানে ট্রাক নিয়ে লুটপাট চালায় ৮-১০ সদস্যের একদল ডাকাত।

এ সময় ডাকাতদল সিনোহাইড্রোর নিরাপত্তারক্ষী সহ কর্তব্যরত কর্মচারীদের বেঁধে রেখে প্রায় ২৫ লাখ টাকার মালামাল সহ নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
স্হানীয় সূত্র জানায়, এলাকাটি জনশূন্য হওয়ায় বেড়িবাঁধ সংলগ্ন স্হানটিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে আসছে।
এ বিষয়ে জড়িতদের গ্রেফতার বা শনাক্তের বিষয়ে জানতে চাইলে রূপনগর থানার ওসি আব্দুল মজিদ বলেন,মামলার তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না। ডাকাতি কাজে ব্যবহার করা গাড়িটি শনাক্ত করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

মেট্রোরেলের ঠিকাদারি প্রতিষ্ঠানের কারখানায় ডাকাতি

আপডেটের সময়: ০৮:০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪