Dhaka ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

মেহেরপুর সরকারী মহিলা কলেজে ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ১৯৬ সময় দেখুন

মেহেরপুর সরকারী মহিলা কলেজে অনুষ্ঠিত ৪ দিনব্যাপী ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার বিকালে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল আমিন উপস্থিত থেকে রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আধুনিক গান, লোকগান, দেশগান, কবিতা আবৃত্তি, নৃত্য, হামদ নাতসহ বিভিন্ন ইভেন্টের বিজয় দের মাঝে পুরস্কার বিতরণ করেন। অধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল আমিন বলেন, আত্মার পরিশুদ্ধি ও পরিপুষ্টির জন্য আমাদের সাহিত্য ও সংস্কৃতিলগ্ন হতে হবে।

হতাশ প্রজন্মকে সজীব সপ্রাণ, দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত এবং আত্মশক্তিতে বলীয়ান করে তোলার জন্য সংস্কৃতিচর্চার বিকল্প নেই। বাঙালি সংস্কৃতিমান জাতি, এ জাতির রয়েছে সুমহান সাংস্কৃতিক ঐতিহ্য। তিনি বলেন,যুগে যুগে অশুভ শক্তিকে আমরা পরাস্ত করেছি সংস্কৃতির দুর্মর শক্তি দিয়ে।

অনুষ্ঠানে অন্যদের বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক আবদুল হামিদ, সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম, মিরাজ উদ্দিন, ড. মোহাম্মদ সারোয়ার হোসেন, রূপালী বিশ্বাস, নাসির উদ্দীন প্রমুখ।

মোহাম্মদ সান
মেহেরপুর জেলা প্রতিনিধি

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

মেহেরপুর সরকারী মহিলা কলেজে ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেটের সময়: ০৬:১৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪