Dhaka ০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার রবিউল মোকতাদির জামিন পেলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেওয়ার হুঁশিয়ারি হেফাজত মহাসচিবের কুড়িগ্রামের নাগেশ্বরীতে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা: ৭ দিনেও ধরা পড়েনি আসামিরা প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সিল-স্বাক্ষর জালিয়াতি: চক্রের ৫ সদস্য গ্রেফতার নাগরিক সেবাবঞ্চিত ব্রাহ্মণবাড়িয়া: যানজট, মাদক ও চাঁদাবাজিতে স্থবির জনজীবন পোশাক শ্রমিকদের জন্য ৫ আগস্ট সাধারণ ছুটি ও ৬ আগস্ট সমন্বয় ছুটির ঘোষণা কক্সবাজারে বসছে বাংলাদেশ কেন্দ্রীয় ‘ফারিয়া’র জমজমাট মিলনমেলা ৩০০ ফিটে চেকপোস্ট বসিয়ে হাইয়েজসহ দুই ডাকাত গ্রেফতার রামপুরা বনশ্রীতে অভিযান: ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাসেল গ্রেফতার নরসিংদীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৩ যানবাহনকে জরিমানা

রবিউল মোকতাদির জামিন পেলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেওয়ার হুঁশিয়ারি হেফাজত মহাসচিবের

63 / 100 SEO Score
print news

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা রবিউল মোকতাদির চৌধুরী জামিন পেলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

শাপলা চত্বরের গণহত্যা, মোদীবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড এবং জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আওয়ামী লীগ নেতার ফাঁসির দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে কওমি ছাত্র ঐক্য পরিষদ ও জেলা হেফাজতে ইসলাম।

এর আগে জেলা শহরের কান্দিপাড়াস্থ জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, “২০২১ সালে মোদীবিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র, আলেম ও তৌহিদী জনতাসহ ১৫ জন শহীদ হয়েছেন। এই ১৫ জনকে হত্যার মূলহোতা রবিউল মোকতাদির। আমরা শুনতে পাচ্ছি, তিনি নাকি জামিনে মুক্ত হয়ে বাইরে আসার চেষ্টা করছেন। আপনারা পরিষ্কার জেনে রাখুন, তাঁকে জামিন দেওয়া হলে সমগ্র ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “২০০১, ২০১৩, ২০১৬ এবং ২০২১ সালের বিভিন্ন আন্দোলনের সময় সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করছি। ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র ও আলেমরা অতীতেও দেশের জন্য রক্ত ও জীবন দিয়েছেন, কিন্তু বাতেলের সঙ্গে কখনো আপস করেননি। খুনিদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।”

ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মুবারকুল্লাহর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম কাসেমী, সিনিয়র সহ-সভাপতি বোরহান কাসেমী, সহ-সভাপতি মুফতি মারুফ কাসেমী, আল্লামা তানভীরুল হক সিরাজী, শাইখুল হাদিস আল্লামা ইকবাল সিরাজি, মুফতি জাকারিয়া খান, মুফতি ইউসুফ ভূঁইয়া ও মাওলানা বেলাল হোছাইন প্রমুখ।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার

রবিউল মোকতাদির জামিন পেলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেওয়ার হুঁশিয়ারি হেফাজত মহাসচিবের

আপডেটের সময়: ০৭:৩৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬