Dhaka ০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

রাজধানীর ভাটারায় সেচ্ছাসেবক লীগ কতৃক সাংবাদিককে হত্যার হুমকি: প্রতিবাদে সাংবাদিক সংস্থার মানববন্ধন

খাইরুল ইসলাম–ঢাকা◼️

জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সোহাগ ইসলামকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সোমবার (৩০ জুন) বিকাল ৫টায় ঢাকা মহানগর উত্তর ভাটারা থানার সামনে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জানা গিয়েছে, গত ২৯ জুন ঢাকা মহানগর উত্তর বসুন্ধরার এক দোকানের কর্মচারী রবিউলকে কতিপয় স্বেচ্ছাসেবক লীগ সন্ত্রাসীরা বাসা থেকে ডেকে এনে পূর্বপরিকল্পিতভাবে ছিনতাইকারীর অপবাদ দিয়ে বেধড়ক মারধর করে।

ঘটনাস্থলে সাংবাদিক সোহাগ উপস্থিত থেকে ঘটনা পর্যবেক্ষণ করেন এবং সত্য খোঁজার চেষ্টা করেন।মারধরের ঘটনার পর ভাটারা থানার এসআই ছিনতাইকরী অভিযুক্ত রবিউলকে পুলিশ হেফাজতে নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভাটারা থানায় নিয়ে আসেন।

থানায় এসে সন্ত্রাসীরা সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। সাংবাদিকরা শাজাহান সাজিদকে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য প্রশ্ন করলে থানার ভেতরেই উক্ত সেচ্ছাসেবক লীগ নেতা সাংবাদিক সোহাগকে প্রাণনাশের হুমকি দেন।

তাই এ ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।

উক্ত মানববন্ধনে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব প্রিয়াংকা ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক সোহাগ ইসলাম, বিএম আশিক হাসান, হোসনে আরা হীরা, সাজেদুল হক প্রান্ত, মো. সালাম প্রমুখ।

বক্তারা অবিলম্বে শাজাহান সাজিদসহ জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

রাজধানীর ভাটারায় সেচ্ছাসেবক লীগ কতৃক সাংবাদিককে হত্যার হুমকি: প্রতিবাদে সাংবাদিক সংস্থার মানববন্ধন

আপডেটের সময়: ০২:৩৬:২১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫