Dhaka ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

রাজধানীর ভাটারা এলাকায় বিদেশি পিস্তল ও ২৫ চোরাই মোবাইলসহ ছিনতাইকারী গ্রেফতার

55 / 100 SEO Score
print news

রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন এবং ২৫টি চোরাই স্মার্টফোনসহ মো. হেলাল মিয়া (৪০) নামের এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে ভাটারার নয়ানগর কোকাকোলা এলাকার শাবনাজ ফৌজিয়ার বাড়ির নিচতলায় এই অভিযান পরিচালিত হয়। ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলামের নির্দেশনায় এসআই হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশি এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত হেলাল মিয়ার স্থায়ী ঠিকানা হবিগঞ্জ সদর উপজেলার রাজউড়া ইউনিয়নের কোচাইল গ্রাম হলেও তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর ভাটারা থানার নয়ানগর এলাকায় বসবাস করে আসছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অপরাধী চক্রের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায় পুলিশ। আটকের পর হেলালের কাছ থেকে উদ্ধারকৃত মার্কিন তৈরি (MADE IN USA ও 7.00MM খোদাইকৃত) একটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, ২৫টি বিভিন্ন ব্র্যান্ডের ব্যবহৃত স্মার্টফোন এবং একটি পুরোনো নাইকন (Nikon) ডিজিটাল ক্যামেরা জব্দ করা হয়। উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে টেকনো, রেডমি, ইনফিনিক্স, স্যামসাং, অপো, ভিভো ও হুয়াওয়েসহ জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত হেলাল মিয়া জানায়, সে ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ভাটারা থানাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিদেশি অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।

জিজ্ঞাসাবাদে পলাতক অন্য দুই সহযোগীর নাম ও ঠিকানা প্রকাশ করেছে হেলাল। তারা হলো—ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার দিস্তা গ্রামের মো. নয়ন মিয়া (২৭) এবং ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল উপজেলার কুলধরুয়া গ্রামের মো. ওয়াহিদুজ্জামান ওরফে তানভীর আহম্মেদ (২৬)।

এ ঘটনায় ভাটারা থানায় অস্ত্র ও ছিনতাই আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া পলাতক দুই আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

রাজধানীর ভাটারা এলাকায় বিদেশি পিস্তল ও ২৫ চোরাই মোবাইলসহ ছিনতাইকারী গ্রেফতার

আপডেটের সময়: ০৬:১৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬