Dhaka ১২:০৫ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

রৌমারীতে কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ১৬৭ সময় দেখুন

সাহের আলী,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির সকল নেতাদের স্বাগত জানিয়ে রৌমারীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে রৌমারী উপজেলা বিএনপি’র কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বেড় হয়ে শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে এক পথ সভা অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দলসহ দলের বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, যোগ্য ও ত্যাগী নেতাদের কুড়িগ্রাম জেলা বিএনপির দায়িত্ব দেওয়ায় সংগঠনের কার্যক্রম গতিশীল হবে। তারা আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরশাসনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী শক্তিকে কাজ করতে হবে। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রন্জু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল হাসেম, বন্দবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মনজুরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসাইন রানা।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কুড়িগ্রাম জেলা শাখার পাঁচ সদস্য বিশিষ্ঠ আংশিক আহবায়ক কমিটি গঠিত হয়েছে। এতে মোস্তাফিজুর রহমান মোস্তাফা আহবায়ক, শফিকুল ইসলাম বেবু ১ নং যুগ্ম আহবায়ক, হাবিবুর রহমান হাসিব ২ নং যুগ্ম আহবায়ক, আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ সদস্য সচিব ও তাসভীর উল ইসলাম সদস্য।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

রৌমারীতে কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

আপডেটের সময়: ০৯:০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪