Dhaka ১১:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

print news

আরিফুর রহমান তীব্র⬛লক্ষ্মীপুর সদর উপজেলা প্রতিনিধি:

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নে দীর্ঘদিন ধরে অবহেলিত একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (২৮ জুন) সকাল ১১টায় ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের চন্দ্রগঞ্জ বাজারের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ।

বিক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, চন্দ্রগঞ্জ উত্তর বাজার থেকে পশ্চিম লতিফপুর ধোপাঘাটা ব্রিজ পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে—রাস্তা কাদা-পানিতে ডুবে গিয়ে চলাফেরা হয়ে ওঠে চরম দুর্ভোগের। শিক্ষার্থী, রোগী ও শ্রমজীবী মানুষের প্রতিদিনের যাতায়াতে দেখা দেয় চরম ভোগান্তি।

বক্তারা বলেন, বারবার লিখিত ও মৌখিকভাবে অবহিত করেও সংশ্লিষ্ট প্রশাসন কিংবা জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। জনগণের অসহায়ত্বকে যেন চোখে দেখেও না দেখার ভান করছে কর্তৃপক্ষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন—তারুণ্যের আলো সমাজকল্যাণ সোসাইটির সভাপতি মশিউর রহমান ফাহাদ, চন্দ্রগঞ্জ থানা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মো. সামছুল আলম, তারুণ্যের আলো শক্তি ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা জসিম উদ্দিন, নবজাগরণ ফাউন্ডেশনের পরিচালক আলমগীর হোসেন, কোয়ারিয়া স্বেচ্ছাসেবী সোসাইটির প্রতিনিধি শরীফ হোসেন, এলাকাবাসীর পক্ষ থেকে মাওলানা রফিকুল ইসলাম এবং ব্যবসায়ী প্রতিনিধি ডা. উত্তম কুমার দাস।

তারা সবাই একবাক্যে বলেন—এখনই ব্যবস্থা না নিলে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। বক্তারা আরও জানান, দাবি আদায়ে শিগগিরই জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে স্মারকলিপি দেওয়া হবে। প্রয়োজনে ঘেরাও, সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের প্রস্তুতির কথাও জানান তারা।

এলাকাবাসীর স্পষ্ট বার্তা—সড়ক সংস্কারে দেরি মানেই ভোগান্তির দায় কর্তৃপক্ষকে নিতে হবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

আপডেটের সময়: ০৭:০০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫