Dhaka ১১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

লালমনিরহাট এর হাতীবান্দায় আলোচিত হত্যার নেপথ্যে চুরি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৩৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
  • ৩৬৫ সময় দেখুন

মো:সাদেকুল ইসলাম,লালমনিরহাট জেলা প্রতিনিধি:লালমনিরহাটের হাতীবান্ধায় ভুট্টাক্ষেতে পাওয়া অজ্ঞাতনামা মস্তক বিহীন মরদেহটির পরিচয় পাওয়ার একদিন পরে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাথা বিচ্ছিন্ন করতে ব্যবহৃত ছুরি এবং নিহতের ব্যবহৃত জ্যাকেট উদ্ধার করে পুলিশ। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
শনিবার (২০ জানুয়ারী) দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামের একটি ডোবা থেকে ওই যুবকের মস্তক উদ্ধার করেন হত‌্যাকান্ডের ঘটনার তদন্তে থাকা (সিআইডি)’পুলিশের একটি প্রতিনিধি দল।
এর আগে শুক্রবার রাতে সিআইডি দলটি হাতীবান্ধা থানায় প্রথমত মস্তকবিহীন মানিকুলের পরিচয় নিশ্চিত হওয়ার মধ‌্য দিয়ে হত্যাকান্ডের তদন্ত শুরু করেন।
নিহত মানিকুল (২৫) হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ডাঙ্গাটারি গ্রামের আব্দুর ছাত্তারের ছেলে। নিহত মানিকুল ইসলাম একজন ভ্যানচালক। এর আগে শুক্রবার(১৯ জানুয়ারী) দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জ গ্রামের ভুট্টাক্ষেত থেকে পুলিশ একটি মস্তকবিহীন  মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক দিন আগে সিঙ্গিমারী গ্রামের আবুল কাশেমের ছেলে বাবুলের একটি ভ্যান চুরি হয়। ওই চুরি ঘটনায় মানিকুল ইসলামকে সন্দেহ করে বাবুলের পরিবার লোকজন। এ ঘটনার পর থেকে মানিকুল নিখোঁজ হয়।  তবে ধারনা করা হচ্ছে ভ্যান চুরির ঘটনার কারণে মানিকুল হত্যাকান্ডের শিকার হতে পারে।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামে ভুট্টা খেতে ঘাস তুলতে এসে এক নারী মস্তকবিহীন লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে সংবাদ দেন। পরে হাতীবান্ধা থানা থেকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। মৃত যুবকের পরনে ফুলহাতা সাদা ডোরাকাটা শার্ট, ফুলপ্যান্ট এবং পায়ে দুই ফিতার স্যান্ডেল ছিল।
নিহত মানিকুলের স্ত্রী শাকিলা আক্তার বলেন, বৃহস্পতিবার বিকালে ফোনে তার স্বামীর সাথে কথা হলে তার স্বামী তাকে জানান, রাত ৮টার মধ‌্যে বাড়ি এসে কাপড় নিয়ে ঢাকা চলে যাবেন। মোবাইল ফোন পাশে রাখতে বলেন। তিনি বাড়ি আসবেন এটা কাউকে বলার দরকার নেই। কিন্তু রাত ৮ টার পর তাকে আর ফোনে পাওয়া যায়নি।
এ বিষয় হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা  (ওসি) সাইফুল ইসলাম বলেন, ২৪ ঘন্টা পর নিহত ওই যুবকের মস্তকটি একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

লালমনিরহাট এর হাতীবান্দায় আলোচিত হত্যার নেপথ্যে চুরি

আপডেটের সময়: ১১:৩৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪