Dhaka ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

লালমনিরহাট জেলা জুড়ে প্রচণ্ড ঠান্ডা প্রাথমিক বিদ্যালয় বন্ধ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
  • ৩৬৭ সময় দেখুন
print news

মোহাম্মদ সাদেকুল ইসলাম,জেলা প্রতিনিধি লালমনিরহাট:লালমনিরহাটে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় জেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিস। সোমবার (২২ জানুয়ারি) সকাল ৮টায় লালমনিরহাটের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে রংপুর আবহাওয়া অফিস।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী বলেন, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে তাই জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে সোমবার অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রাখতে সংশ্লিষ্ট বিদ্যালয়ে প্রধান শিক্ষককে নির্দেশ দেয়া হয়েছে।
জানা গেছে, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় ঠাণ্ডা জেঁকে বসেছে লালমনিরহাটে। গত দু সপ্তাহ থেকে হিমেল হাওয়া শীতের তীব্রতায় বাড়ায় জন-জীবন স্থবির হয়ে পড়েছে। এতে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের কষ্টের সীমা নেই। নেই শীত নিবারণের গরম কাপড়, নেই শীতের প্রয়োজনীয় কম্বল শীতের জামা কাপড়। নেই রাতে কনকনে ঠাণ্ডা রোধে শীতের নিবারনের শীতবস্ত্র ।  
পাটগ্রাম জগতবেড় এলাকার দিন মজুর আলীযার বলেন, এত  ঠাণ্ডাত বায় হামরা কামোত যাবার পাই না। কামোত না গেইলে খামো কি?? সদর উপজেলার খুনিযাগাছ ইউনিয়নের মাহাতাব আলী বলেন, বাবা এমনি হামরা নদী ভাঙ্গা ভিটা মাটি হারা মানুষ হামার কিচ্চু নাই তার উপর এত ঠাণ্ডা শীত কাজোত না গেইলে পেটত ভাত যাবার নয়। 
তিনি বলেন, বাপো হামার এলাকাত এ্যলাও হামার গুলার কোনো খোঁজ খবর কায়ো নেয় নাই। হামরা সাধারণ গরীব মানুষ, বড় কষ্টে আছি। শীতোত কামোত যাবার পাইনা হামাক গুলাক এ্যালাও কায়ও কম্বল দেয় নাই। ঠাণ্ডা সবার না পায়া হামরাগুলা আগুন তাপাইতেছি। এই জারোত হামার মতো অনেক গরীর মানুষ কামোত যাবার পায় নাই এই ঠাণ্ডার কারণে। যদি হামার গুলার কম্বলের ব্যবস্থা করি দেনেন হয় তা হইলে হামার গুলাক আর আইতোত ঠাণ্ডা নাগিল না হয়।
এদিকে, ঠাণ্ডাজনিত রোগে অনেক মানুষ ভিড় করছেন হাসপাতালে। আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্তব্যরত চিকিৎসক বলেন, হাসাপাতালে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। শিশু ও বয়স্কদের রোগীর সংখ্যা বেশি। ঠাণ্ডাজনিত রোগ নিউমোনিয়া, সর্দি, কাশি, ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বেশি। 

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

লালমনিরহাট জেলা জুড়ে প্রচণ্ড ঠান্ডা প্রাথমিক বিদ্যালয় বন্ধ

আপডেটের সময়: ১০:৫৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪