
মো: সাদমান সাকিব,
জেলা প্রতিনিধি,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার,বীজ ও কীটনাশক বিতরণ করেন। আজ ২৫ শে নভেম্বর,রোজ সোমবার।
শাহজাদপুরের চর এলাকায় আধুনিক কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের মধ্যে সার, বীজ ও কীটনাশক বিতরণ করা হয়েছে।প্রথম পর্যায়ে ৯৪ জনকে এই উপকরণ দেয়া হয়েছে। অপ্রচলিত শস্য কালো জিরা, হাইব্রিড মরিচ, মটরশুঁটি, সার্জন পদ্ধতিতে তরমুজ, সূর্যমুখি, ডিসপোজাল মালচিং এর মাধ্যমে উন্নত জাতের বেগুন চাষ, স্যান্ড বার পদ্ধতিতে মিষ্টি কুমড়া আবাদ, ভুট্টা, মসুর সহ নানা রকমের শস্য ও প্রযুক্তির সম্প্রসারণ করা হয়েছে এ কার্যক্রমে। উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ জেরিন আহমেদ, উপজেলা কৃষি অফিসার, মোঃ নাহিদুল ইসলাম।তিনি বলেন, উপজেলার সকল কৃষক যেন উক্ত ফসল চাষাবাদ করে স্বাবলম্বী হতে পারে এবং উন্নত মানের চারা রোপন করতে পারে,তার জন্য আমি সর্বাত্মক সহযোগিতা করব।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের উপ-সহকারী কৃষি কর্মকর্তা।
প্রতিবেদকের নাম 













