Dhaka ০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

সাভারে তেলবাহী লরি উল্টে ৫ গাড়িতে আগুন,নিহত ২

আরমান,ঢাকা: সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ইউটার্ন নির্মাণের জন্য সড়কে রাখা সিমেন্টের পিলারের সাথে ধাক্কা লাগায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি তেল বোঝাই লরি। সাথে সাথেই লরিটিতে আগুন জ্বলে ওঠে। এ সময় পাশে এবং পেছনে থাকা একটি প্রাইভেট কার সহ আরও চারটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (২ এপ্রিল) সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায় সিমেন্ট বোঝাই ট্রাকের লেবার ইকবাল হোসেন। অগ্নিদগ্ধ অবস্থায় ৮ জনকে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর নজরুল ইসলাম নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়।

নিহত ইকবাল হোসেন (৩৪) যশোর জেলার চৌগাছা থানার বরনি গ্রামের আব্দুল আজিজের ছেলে। সে সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থেকে সিমেন্টের ট্রাকে লেবারের কাজ করতো।
অপর নিহত নজরুল ইসলাম (৪৫) এর গ্রামের বাড়ি ময়মনসিংহে বলে জানা গেছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এর আবাসিক চিকিৎসক মো.তরিকুল ইসলাম জানান, সাভারে লরি উল্টে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে আটজন দগ্ধ রোগী এসেছেন। তাদের মধ্যে নজরুল ইসলাম নামে একজনকে হাসপাতালে নেওয়ার আগেই মারা গেছে। দগ্ধদের মধ্যে হেলাল ও সাকিব নামের দুজনের শরীরে ১০০ শতাংশ দগ্ধ হওয়ায় তাদের অবস্থাও আশংকাজনক। এছাড়া শ্বাসনালী পুড়ে যাওয়ায় ১০ বছরের শিশু মিম ও মিলন মোল্লাও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

সাভারে তেলবাহী লরি উল্টে ৫ গাড়িতে আগুন,নিহত ২

আপডেটের সময়: ০১:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪