Dhaka ০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

সিলেটে ‘জুলাই সনদ’ ঘোষণার দাবিতে ছাত্র মজলিসের বিক্ষোভ সমাবেশ

print news

সিলেট জেলা প্রতিনিধি◼️

সিলেটে ‘জুলাই ঘোষণাপত্র প্রদান ও গণহত্যার বিচারের দাবিতে’ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বুধবার(১৬ জুলাই) বিকাল ৫টায় নগরীর কোর্ট জামে মসজিদ প্রাঙ্গন থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় ঐতিহাসিক চৌহাট্টা পয়েন্টে। এখানেই বিক্ষোভ পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও মহানগর সভাপতি মোঃ মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার গত বছর দুই হাজারের অধিক শহীদের রক্তের স্রোত পেরিয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু এতদিনেও খুনিদের বিচার না হওয়া বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে। বরং মিথ্যা আশ্বাস আর সময়ক্ষেপণ করে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হচ্ছে। তিনি আরও বলেন, “শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়—এটাই ছাত্রজনতার প্রত্যয়।

সমাবেশে বক্তারা জানান, জনগণের প্রতি সরকারের জবাবদিহিতার অভাব স্পষ্ট। অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে জনগণই রাজপথে এর জবাব দেবে।

সভায় আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ইসলামী যুব মজলিস ও ছাত্র মজলিসের সিলেট মহানগর ও জেলার শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা। বক্তারা বলেন, “শুধু একটি দল নয়, পুরো জাতির গণতান্ত্রিক অধিকার আজ বিপন্ন। সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ে মাঠে নামার।

সভার শেষাংশে বক্তারা সরকারকে হুঁশিয়ার করে বলেন, যদি জুলাই সনদের ঘোষণা দ্রুত প্রণয়ন ও শহীদদের হত্যার বিচার না হয়, তাহলে আগামীর আন্দোলন আরও বেগবান হবে এবং ছাত্রজনতা ঘরে ফিরবে না, অধিকার আদায় না হওয়া পর্যন্ত।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

সিলেটে ‘জুলাই সনদ’ ঘোষণার দাবিতে ছাত্র মজলিসের বিক্ষোভ সমাবেশ

আপডেটের সময়: ০৯:৩৬:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫