Dhaka ১১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

সুনামগঞ্জে নারী ফুটবলার বনফুল বেগমকে হেনস্তা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার

60 / 100 SEO Score
print news

সুনামগঞ্জের দিরাইয়ে নারী ফুটবল খেলোয়াড় বনফুল বেগমকে হেনস্থা করার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত দুই প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ।

শনিবার (১ আগস্ট) দিরাই থানার একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শেরপুর (পেরুয়া) গ্রামের বাদশা মিয়া (১৯) এবং আবুল কালাম (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারী ফুটবলার বনফুল বেগমকে হেনস্তার অভিযোগ এনে সম্প্রতি দিরাই থানায় একটি মামলা দায়ের করা হয়। যার নম্বর-০১, তারিখ: ১ আগস্ট ২০২৬। মামলাটিতে পেনাল কোডের ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৫৪, ৪২৭ ও ১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পুলিশ সুপার সুনামগঞ্জের দিকনির্দেশনায় দিরাই থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযানে নামে। শনিবার থানার এসআই (নিঃ) ইসমাইল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে।

ওসি আরও বলেন, “আইনের চোখে কেউ ঊর্ধ্বে নয়। নারী ও ক্রীড়াবিদদের সুরক্ষা এবং তাদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা বা অপরাধের ঘটনায় দিরাই থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এই মামলার সুষ্ঠু তদন্ত চলছে এবং ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আলোচিত এই ঘটনার পর থেকে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

সুনামগঞ্জে নারী ফুটবলার বনফুল বেগমকে হেনস্তা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার

আপডেটের সময়: ০৯:৪৪:১২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬