
◼️আসাদুর রহমান–খুলনা
খুলনা কোর্টের সামনে থেকে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১১ আগস্ট) দুপুরে সেনাবাহিনীর টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
অভিযানের সময় আটক ব্যক্তির কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সেনাবাহিনীর সূত্র জানায়, সন্ত্রাসীকে আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্ত্র বহনের বিষয়টি স্বীকার করেছে।
পরে আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 










