Dhaka ০৯:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

১৬ কেজির ৯৬টি স্বর্ণের বার জব্দ,চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • ৩৫৬ সময় দেখুন

মো: উজ্জ্বল রানা,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত থেকে ১৬ কেজি ওজনের ৯৬টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। আটক করা হয়েছে এক পাচারকারীকে। গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার সীমান্তবর্তী রুদ্রনগর গ্রামে অভিযান চালানো হয়। আটক নাজমুল ইসলাম (৩১) দর্শনা শ্যামপুরের আসাদুল হকের ছেলে।
দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিজিবি জানায়, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে দামুড়হুদার রুদ্রনগর গ্রামে অবস্থান নেয় সুলতানপুর বিওপির দল। এ সময় দর্শনা থেকে কার্পাসডাঙ্গার দিকে যাওয়া একটি সন্দেহজনক মোটরসাইকেল গতিরোধ করে বিজিবি সদস্যরা। তখন ওই আরোহী মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত মোটরাসাইকেলের এয়ার ফিল্টার বক্সের ভেতর থেকে ৭টি প্যাকেটে মোড়ানো ছোট-বড় ৯৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ১৬ কেজি ১৪ গ্রাম।

এ সময় চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য আনুমানিক প্রায় ১৬ কোটি টাকা। এ ঘটনায় সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল হাকিম বাদি হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন এবং স্বর্ণের বার ট্রেজারি অফিসে জমা দেয়ার কাযক্রম প্রক্রিয়াধীন।

বিজিবির কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এমারত হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জাতীয় নির্বাচনে নিরাপত্তা বিধানে বিজিবি কাজ করবে। এই সুযোগে সীমান্ত এলাকায় কেউ কোনো অপচেষ্টা চালালে তা কঠোরভাবে দমন করা হবে। বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষিত রাখার দায়িত্বও পালন করবে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ৬ বিজিবির সহকারি পরিচালক হায়দার আলী।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

১৬ কেজির ৯৬টি স্বর্ণের বার জব্দ,চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১

আপডেটের সময়: ০৫:২৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩