Dhaka ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

২০ লাখ টাকা চাঁদা দাবি, পুলিশ-র‍্যাবের অভিযানে গ্রেফতার চার

print news

নিজস্ব প্রতিবেদক◼️

ঢাকার মিরপুরের পশ্চিম মনিপুর এলাকায় চাঁদাবাজির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, আনোয়ার হোসেন তাবিদ (৩৫), মো. মিন্টু মিয়া (৩৫), মো. রতন মিয়া (৩৪) ও মো. ইসমাইল হোসেন (২৪)।

পুলিশ জানায়, সোমবার( ৭ জুলাই) ভোররাতে পশ্চিম মনিপুরের প্রতীক ভিলা নামের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে রোববার রাত ১০টার দিকে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ দল ওই বাসায় হামলা চালায়। হামলাকারীরা বাসার বাসিন্দাদের জিম্মি করে নিজেদের ‘আওয়ামী লীগের বিরোধী’ পরিচয় দিয়ে বিশ লাখ টাকা চাঁদা দাবি করে।

আতঙ্কিত বাসিন্দারা পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিকভাবে তাদের পাঁচ লাখ টাকা দেয়।

খবর পেয়ে রাত ৩টার দিকে পুলিশ ও র‍্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। টের পেয়ে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। তবে চারজনকে ঘটনাস্থলেই আটক করা হয়। তাদের কাছ থেকে চাঁদাবাজির ১৬ হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

মিরপুর মডেল থানার এক কর্মকর্তা জানান, ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশের প্রাথমিক তদন্তে এটি একটি পূর্বপরিকল্পিত চাঁদাবাজি চক্রের কাজ বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

২০ লাখ টাকা চাঁদা দাবি, পুলিশ-র‍্যাবের অভিযানে গ্রেফতার চার

আপডেটের সময়: ০৯:৫২:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫