Dhaka ০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

৪০ দিন নিয়মিত নামাজ পড়ায় ৪ জনকে বাইসাইকেল উপহর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ১৯০ সময় দেখুন
print news

◼️সাকিবুল হাসান–কুমিল্লা জেলা

কুমিল্লার চান্দিনার মাইজখার ইউনিয়নের ভোমরকান্দি উত্তরপাড়া বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদে নিয়মিত ৪০ দিন জামাতের সঙ্গে নামাজ আদায় করায় চার জন কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই)জুমার নামাজ শেষে মসজিদ কমিটি, ইমাম ও স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেন এবং এমন উদ্যোগকে মসজিদমুখী প্রজন্ম গঠনের জন্য উৎসাহব্যঞ্জক বলে মন্তব্য করেন।

ভোমরকান্দি উত্তরপাড়া ছাত্রসমাজ ও যুবসমাজের যৌথ উদ্যোগে এ পুরস্কার কর্মসূচি হাতে নেওয়া হয়। তাদের ঘোষণা ছিল, যারা একটানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করবে, তাদের সবাইকে বাইসাইকেল উপহার দেওয়া হবে। নির্ধারিত সময় শেষে অংশগ্রহণকারীদের নামাজে উপস্থিতির তথ্য যাচাই করে দেখা যায়, ২০ জন অংশগ্রহণকারীর মধ্যে ৪ জন পুরোপুরি নিয়মিত ছিলেন।

পুরস্কারপ্রাপ্ত চারজন হলো:

– মোঃ শাহীদুল ইসলাম (পিতা: মরহুম আব্দুল গফুর)

– মোঃ ফাহিম ভূঁইয়া (পিতা: মোঃ ফরিদ ভূঁইয়া)

– মোঃ জাহিদুল ইসলাম (পিতা: মোঃ জাকির হোসেন)

– মোঃ আব্দুর রহিম (পিতা: মোঃ মোয়াজ্জেম হোসেন)

স্থানীয়রা বলছেন, ‘বাঁচবে আর কতদিন, চলুন নামাজ পড়ি প্রতিদিন’ – এই স্লোগানের বাস্তব প্রয়োগ এই আয়োজন। এমন কর্মসূচি ভবিষ্যত প্রজন্মকে ধর্মীয় অনুশাসনে চলার প্রতি আগ্রহী করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন এলাকাবাসী। মসজিদের ইমামও জানান, এই উদ্যোগে শিশু-কিশোরদের মধ্যে নামাজের প্রতি ভালোবাসা ও আগ্রহ অনেক বেড়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

৪০ দিন নিয়মিত নামাজ পড়ায় ৪ জনকে বাইসাইকেল উপহর

আপডেটের সময়: ০৯:২৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫