
আল আমিন–নরসিংদী থেকে◼️
নরসিংদীর শিবপুরে উপজেলা মহিলাদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা মহিলাদলের সভাপতি মমতাজ সরকার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফারজানা হক কামনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার।
এছাড়াও বক্তব্য দেন নরসিংদী জেলা মহিলাদলের সভাপতি অ্যাডভোকেট উম্মে সালমা মায়া, সাধারণ সম্পাদক সালমা আক্তার, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজা ইয়াসমিন ডেইজি প্রমুখ।
বক্তারা নবগঠিত কমিটির কার্যক্রমকে বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে নারীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় নতুন নেতৃত্বের মাঝে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি আগামীর সংগ্রামে সংগঠনকে সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রতিবেদকের নাম 















