Dhaka ০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ

60 / 100 SEO Score
print news

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রাজনৈতিক অঙ্গনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জোর আলোচনায় রয়েছেন স্থানীয় জামায়াত নেতা বুলবুল আহমাদ। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে সুদৃঢ় গ্রহণযোগ্যতা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে তিনি বর্তমানে স্থানীয় ভোটারদের মনোযোগের কেন্দ্রে পরিণত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুলবুল আহমাদ ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবন শেষ করে তিনি মূলধারার রাজনীতিতে প্রবেশ করেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খানের ব্যক্তিগত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত রাজনৈতিক অস্থিরতা ও কঠিন সময়েও তিনি সংগঠনকে গতিশীল রাখতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে বেশ কয়েকটি রাজনৈতিক মামলা দায়ের করা হয় এবং তাকে একাধিকবার কারাবরণ করতে হয়। নানা দমন-পীড়ন ও অর্থনৈতিক ক্ষতির মুখেও তিনি আদর্শচ্যুত হননি বলে জানান স্থানীয়রা।

রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে তিনি জনবান্ধব নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। এলাকার রাস্তাঘাট সংস্কার, অবকাঠামোগত উন্নয়ন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সহযোগিতা প্রদান, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়াসামগ্রী বিতরণ এবং দুঃসময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে স্থানীয় সাধারণ মানুষের কাছেও তার আলাদা সুনাম রয়েছে।

উল্লাপাড়া উপজেলার অলিপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া বুলবুল আহমাদের বাবা আলহাজ্ব মো. আব্দুর রশিদ একজন বিদ্যানুরাগী ব্যক্তিত্ব; যিনি শিক্ষাজীবনে ডাবল এমএ সম্পন্ন করেছেন। আসন্ন ইউপি নির্বাচনে বুলবুল আহমাদের সম্ভাব্য প্রার্থিতা ঘোষণা হওয়ার পর থেকেই স্থানীয় রাজনৈতিক ময়দানে বইছে নতুন আলোচনার হাওয়া।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ

আপডেটের সময়: ০১:৩১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬