
সাইফুল ইসলাম–দিনাজপুর বিরল থেকে◼️
দিনাজপুরের বিরলে ধান বোঝাই একটি ট্রাক্টরকে দ্রুতগতির একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাক্টর চালক আহত হন।
শুক্রবার (১১ জুলাই) সকাল ১১টা ৩ মিনিটের দিকে উপজেলার ৩ নম্বর ধামইর ইউনিয়নের ধুকুরঝাড়ী এলাকার পল্লী বিদ্যুৎ সাবস্টেশন সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক্টরটি ধান নিয়ে গন্তব্যে যাচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ট্রাক্টরটি রাস্তা থেকে ছিটকে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে চালক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে সরে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, ওই সড়কে ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণে নজরদারি কম, ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানান।
প্রতিবেদকের নাম 















