
এহিয়া আহমদ রাফি, কমলগঞ্জ (মৌলভীবাজার)◼️
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (১২ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান।
তিনি জানান, ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম অনুমোদিত প্রার্থী তালিকা অনুযায়ী, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা সালাহ উদ্দিন।
এছাড়া মৌলভীবাজার জেলার অন্যান্য তিনটি আসনে প্রার্থী হচ্ছেন—মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে আনোয়ার হোসেন, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আবদুল কুদ্দুস এবং মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে এবাদুর রহমান চৌধুরী।
সিলেট জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সিলেট-২ এ আমির উদ্দিন, সিলেট-৩ এ রেজাওয়ানুল হক চৌধুরী (রাজু), সিলেট-৪ এ সাঈদ আহমদ, সিলেট-৫ এ রেজাউল করীম (আবরার) এবং সিলেট-৬ এ আজমল হোসেনকে মনোনীত করা হয়েছে। তবে সিলেট-১ আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি।
সুনামগঞ্জের পাঁচটি আসনে প্রার্থিতা পেয়েছেন ফখরুদ্দীন (সুনামগঞ্জ-১), আবদুল হাই (সুনামগঞ্জ-২), সোহেল আহমদ (সুনামগঞ্জ-৩), শহিদুল ইসলাম পলাশী (সুনামগঞ্জ-৪) এবং আলী আকবর সিদ্দিকী (সুনামগঞ্জ-৫)।
হবিগঞ্জ জেলার তিনটি আসনে প্রার্থী হিসেবে রয়েছেন তাজুল ইসলাম (হবিগঞ্জ-১), মহিব উদ্দিন আহমদ সোহেল (হবিগঞ্জ-৩) এবং কামাল উদ্দিন (হবিগঞ্জ-৪)।
দলীয় সূত্র জানিয়েছে, সিলেট-১ ও হবিগঞ্জ-২ আসনে প্রার্থীর নাম খুব শিগগিরই ঘোষণা করা হবে।
সারা দেশের ন্যায় সিলেট অঞ্চলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনগত প্রস্তুতি ও জনসম্পৃক্ততা বাড়াতে তৎপর হয়ে উঠেছে।
প্রতিবেদকের নাম 















