Dhaka ০৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

অপহরণ-ছিনতাই-মারধর: নাটকীয় ঘটনায় ধরা পড়লো চার জন

print news

আরিফুর রহমান তীব্র– লক্ষ্মীপুর সদর◼️

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) বিকেলে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পরদিন ভুক্তভোগী শহিদুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

শহিদুল ইসলামের অভিযোগ, তিনি অফিসিয়াল কাজে চন্দ্রগঞ্জে গেলে পূর্বপরিকল্পিতভাবে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে অপহরণ করে। পরে তাকে চন্দ্রগঞ্জ পশ্চিম লতিফপুর এলাকার ধোয়াঘাটা স্টিল ব্রিজের পাশে একটি দোকানের পেছনে নিয়ে মারধর করা হয় এবং আটকে রাখা হয়।

অভিযোগে যাদের নাম রয়েছে তারা হলেন—ওমর ফারুক (২৩), রুমান আহমেদ রতন (২২), সিফাত হোসেন (১৮), মো. অনিক (১৮) ও নজরুল ইসলাম (২৫)। এছাড়াও আরও ৮-১০ জন অজ্ঞাতনামা ব্যক্তির সংশ্লিষ্টতার কথাও উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার আত্মীয়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। একইসঙ্গে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়। পরে তার কাছ থেকে জোরপূর্বক ২৫ হাজার টাকা এবং একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়।

খবর পেয়ে তাৎক্ষণিক চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের মধ্যে চারজনকে আটক করে। তবে নজরুলসহ বাকিরা পালিয়ে যায়।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জুল আজীম নোমান বলেন, “ঘটনার পর দ্রুত পদক্ষেপ নিয়ে চারজনকে আটক করা হয়েছে। পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, “সম্প্রতি চন্দ্রগঞ্জ থানা পুলিশ এলাকাজুড়ে টহল ও চেকপোস্ট বাড়িয়েছে। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি এলাকাবাসীরও সচেতন ও সহযোগিতাশীল হওয়া জরুরি।

তিনি সবাইকে বাড়ির দরজা-জানালা ঠিকঠাকভাবে বন্ধ রাখা, বাহিরের বাতি জ্বালিয়ে রাখা এবং গ্রাম পুলিশ ও স্থানীয়দের রাতজাগার আহ্বান জানান।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

অপহরণ-ছিনতাই-মারধর: নাটকীয় ঘটনায় ধরা পড়লো চার জন

আপডেটের সময়: ০৭:১৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫