Dhaka ০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ইবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

print news

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সংবাদ সংগ্রহে বাধা এবং সাংবাদিকদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মারধরের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হকের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মিজানুর রহমানকে। সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিমকে সদস্য-সচিব করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহা. কামরুজ্জামান এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মুহা. শরিফুল ইসলাম।

কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘আমি বিষয়টি শুনেছি, তবে এখনো অফিসিয়াল চিঠি হাতে পাইনি। বর্তমানে ক্যাম্পাসের বাইরে আছি। ১৬ জুলাই ফিরে এসে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলব। আমার নেতৃত্বে সঠিক ও নিরপেক্ষ তদন্ত হবে।’

উল্লেখ্য, গত শনিবার (১২ জুলাই) অর্থনীতি বিভাগের আন্তঃসেশন ফুটবল ম্যাচ চলাকালে সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ওঠে অর্থনীতি বিভাগের একদল শিক্ষার্থীর বিরুদ্ধে। হামলার শিকার হন আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও দৈনিক আমাদের বার্তার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ বিল্লাহ, একই বিভাগের শিক্ষার্থী ও দৈনিক আজকালের খবরের প্রতিনিধি রবিউল আলম এবং কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষার্থী ও বার্তা২৪-এর প্রতিনিধি নুরে আলম। হামলার পর ভুক্তভোগী সাংবাদিকরা অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আফসানা পারভীন টীনা, নাহিদ হাসান, মিনহাজ, সৌরভ দত্ত, পান্না এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের সাইফুল ইসলাম, হৃদয়, রাকিব, অজিল, মশিউর রহমান রিয়নসহ ২০-২৫ জনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ইবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

আপডেটের সময়: ০৮:২২:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫