Dhaka ০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

“আমি পাশে থাকব”যে গ্রামে উন্নয়ন বার্তা দিয়ে গেলেন জেলা প্রশাসক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ১৭৭ সময় দেখুন
print news

◼️গোলাম রব্বানী–তালা (সাতক্ষীরা)

আপনারা নিজেরাই ঐক্যবদ্ধ হয়ে নিজেদের ভাগ্য উন্নয়ন করুন, আমি পাশে থাকব—এভাবেই রহিমাবাদবাসীর উদ্দেশ্যে আহ্বান জানান সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

শুক্রবার ( ১৮ জুলাই)বিকেলে তালা উপজেলার নুরুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, “গ্রামকে মাদকমুক্ত ও মামলা-মুক্ত রাখুন। ছোটখাটো সমস্যা গ্রাম্য সালিশে মিটিয়ে ফেলুন। তাহলেই রহিমাবাদ আদর্শ গ্রামের স্বীকৃতি পাবে।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার। সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল এবং আমন্ত্রিত অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুন কাদের।

আরও উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ মো. মাইনউদ্দিন, জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল, সাবেক আমির রবিউল ইসলাম, ডা. মাহমুদুল হক, জালালপুর ইউপি চেয়ারম্যান মফিজুল হক লিটু, তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, তালা প্রেসক্লাব সভাপতি এম এ হাকিম, মাওলানা মফিদুল্লাহ, অধ্যাপক মোশাররফ হোসেন, নাগরিক কমিটির শফিকুল ইসলাম, যুবদল নেতা সাইদুর রহমান সাঈদ, মোস্তাফিজুর রহমান রেন্টু এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আব্দুল কাদের।

সভা শুরুর আগে জেলা প্রশাসক বিদ্যালয় মাঠে একটি হরতকি গাছের চারা রোপণ করেন, যা সবুজায়নের প্রতীক হিসেবে স্থানীয়দের দৃষ্টিতে বিশেষ গুরুত্ব পায়।

বক্তারা রহিমাবাদকে একটি পরিচ্ছন্ন, উন্নত ও পরিবেশবান্ধব গ্রাম হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, প্রশাসন ও জনগণের যৌথ উদ্যোগেই এ স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।

সমাপনী বক্তব্যে ইউএনও দীপা রানী সরকার বলেন, “আমি জেলা প্রশাসক মহোদয়কে পেয়ে গর্বিত। তাঁর সহযোগিতায় তালা উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাব।”

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

“আমি পাশে থাকব”যে গ্রামে উন্নয়ন বার্তা দিয়ে গেলেন জেলা প্রশাসক

আপডেটের সময়: ১০:০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫