Dhaka ০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

শহীদদের স্মরণে গণতান্ত্রিক আন্দোলনের শপথ নিলো নরসিংদী বিএনপি

print news

◼️আল আমিন–নরসিংদী

নরসিংদীর পাঁচদোনায় ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত হয়েছে আলোচনা সভা। যথাযথ মর্যাদা ও আবেগঘন পরিবেশে শুক্রবার (১৮ জুলাই ২০২৫) বিকেলে এই কর্মসূচি পালিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক সফল মন্ত্রী ও এশিয়া মহাদেশের খ্যাতিমান শিক্ষাবিদ ড. আবদুল মঈন খান। তিনি বলেন, “এই শহীদরা শুধু কোনো দলের নয়—তারা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের স্বাধীনতার প্রতীক।

সভায় সভাপতিত্ব করেন পলাশ থানা ছাত্রদলের সভাপতি মো. নাজমুল হোসেন সোহেল এবং সঞ্চালনা করেন পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন।

বক্তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “তাদের রক্তের ঋণ কোনোদিন শোধ হবার নয়। আজকে যারা শহীদ হয়েছেন, তাদের ত্যাগ আমাদের আগামী দিনের অনুপ্রেরণা।”

তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সরকারের দমন-পীড়ন এবং জনগণের ভোটাধিকার হরণের বিষয়েও তীব্র সমালোচনা করেন। বক্তারা বলেন, “আন্দোলন থেমে নেই, থামবে না। শহীদদের আত্মত্যাগের পথ ধরে আমাদের এগিয়ে যেতে হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী, যারা ভবিষ্যৎ গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করা হয় এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

শহীদদের স্মরণে গণতান্ত্রিক আন্দোলনের শপথ নিলো নরসিংদী বিএনপি

আপডেটের সময়: ০৮:০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫