Dhaka ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

উত্তরায় বিমান বিধ্বস্ত:শিশুসহ ২৭ জন নিহত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ২৩৫ সময় দেখুন
print news

◼️খাইরুল ইসলাম–ঢাকা

রাজধানীর উত্তরা দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু। বাকি দুজন হলেন একজন চিকিৎসক ও বিমানটির পাইলট।

মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত ৭৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে দুজন বার্ন ইউনিটে ভেন্টিলেশনে এবং তিনজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, আহত শিশুদের অধিকাংশের বয়স ১২ বছরের নিচে। তাদের শরীরের বড় অংশ পুড়ে গেছে। চিকিৎসকরা সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরা দিয়াবাড়ী এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি–৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়।

আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়, বিমানটি বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং মাত্র ১২ মিনিট পর দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার সময় বিমানটি এককভাবে চালাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির।

এই ঘটনায় পুরো দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের করুণ মৃত্যু এবং আহতদের মর্মান্তিক অবস্থা জাতিকে নাড়িয়ে দিয়েছে। সরকার ইতোমধ্যে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে এবং সকল প্রকার অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

উত্তরায় বিমান বিধ্বস্ত:শিশুসহ ২৭ জন নিহত

আপডেটের সময়: ১০:৩৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫