Dhaka ০৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা, পালাল এজাহারভুক্ত আসামি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৪৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ২২৬ সময় দেখুন
print news

◼️মাসুদ রানা–স্টাফ রিপোর্টার

বগুড়া জেলার শেরপুর উপজেলায় থানা পুলিশের ওপর হামলা চালিয়ে নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া আসামি সিরাজুল ইসলাম শাহবন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরুয়া দহপাড়ায় অভিযান চালিয়ে সিরাজুল ইসলামকে গ্রেফতার করে থানা পুলিশের একটি দল। তার বিরুদ্ধে হামলা, হত্যাচেষ্টা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।

গ্রেফতারের পর পুলিশ সদস্যরা সিরাজুল ইসলামকে থানায় নেওয়ার পথে তার ছেলে নজরুল ইসলাম লিটন, ভাতিজা এবং পরিবারের আরও ১৫-২০ জন নারী-পুরুষ পুলিশের ওপর আকস্মিক হামলা চালায়। তারা পুলিশের কাছ থেকে সিরাজুল ইসলামকে ছিনিয়ে নেয়।

এ সময় পুলিশের এসআই সরাফত, কনস্টেবল নুরনবী, সিরাজুল ইসলাম ও আইনুল ইসলাম আহত হন। আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং আসামির ছেলে নজরুল ইসলাম লিটনকে আটক করে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, “নাশকতা মামলার আসামি গ্রেফতারের সময় তার পরিবারের লোকজন পুলিশকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়। হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা, পালাল এজাহারভুক্ত আসামি

আপডেটের সময়: ০৪:৪৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫