Dhaka ০৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

শ্রেণিকক্ষে টিকটক: ৭ শিক্ষার্থী বহিষ্কার

print news

◼️মোস্তফা মিয়া–নরসিংদী সদর

নরসিংদী সদরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে মোবাইল ফোনে টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে ৮ম শ্রেণির ২ জন এবং ৯ম শ্রেণির ৫ জন শিক্ষার্থী রয়েছে।

ঘটনাটি ঘটে ২৩ জুলাই বুধবার। অভিযোগ রয়েছে, শিক্ষক অনুপস্থিত থাকার সুযোগে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশ করে মোবাইলে নাচের ভিডিও ধারণ করে এবং তা টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশ করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রুবায়েত হোসেন জানান, “শিক্ষার পরিবেশ নষ্ট এবং শৃঙ্খলাবিরোধী আচরণের কারণে অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত ম্যানেজিং কমিটির সভায় নির্ধারণ করা হবে।

বিদ্যালয়ের একাধিক শিক্ষক ঘটনার নিন্দা জানিয়ে বলেন, শিক্ষার্থীদের হাতে মোবাইল থাকা নিয়মবহির্ভূত এবং এটি বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের স্পষ্ট উদাহরণ। তাঁরা এ বিষয়ে তদন্ত করে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

অভিভাবকদের একাংশ মনে করেন, বিদ্যালয় শুধু পাঠদানের স্থান নয়, এটি নৈতিক শিক্ষা অর্জনের ক্ষেত্রও। মোবাইল নিষিদ্ধ করে প্রযুক্তির অপব্যবহার রোধে কঠোর নীতি গ্রহণের পক্ষে তাঁরা মত দিয়েছেন।

ঘটনার পরপরই জরুরি সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়। ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে কমিটি চূড়ান্ত প্রতিবেদন দেবে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

এই ঘটনা আবারও প্রযুক্তির অন্ধ ব্যবহার কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, তা মনে করিয়ে দেয়। সংশ্লিষ্ট মহলের মতে, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজের সমন্বিত প্রচেষ্টায় প্রযুক্তি ব্যবহারে সচেতনতা সৃষ্টি করাই হতে পারে এমন ঘটনার স্থায়ী প্রতিকার।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

শ্রেণিকক্ষে টিকটক: ৭ শিক্ষার্থী বহিষ্কার

আপডেটের সময়: ০৯:২১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫