
◼️এস ডব্লিউ সাগর–দোয়ারাবাজার
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভোক্তা অধিকার সংস্থা “কনসাস কনজ্যুমারস সোসাইটি (CCS)”-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমন্বয়ক ও সাংবাদিক আবু তাহের মিছবা। সভা পরিচালনা করেন শাহাদাত মাহমুদ শ্রাবণ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসেন, ওবায়দুল হক মিলন এবং সাংবাদিক শাহনুর ওয়াদুদ সাগর তালুকদার।
দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত CCS-এর সদস্যরা এতে অংশগ্রহণ করেন।
সভায় সংগঠনের পরিচিতি পর্ব শেষে ভোক্তাদের অধিকার, সচেতনতা বৃদ্ধি, ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করা হয়।
বক্তব্য দেন CCS সদস্য সিদ্দিকুর রহমান, মকদ্দুছ আলী, মনির উদ্দিন, রাসেল আহমেদ ও নজরুল ইসলাম।
বক্তারা বলেন, দেশের ভোক্তাদের অধিকার রক্ষায় CCS ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দোয়ারাবাজারে সংগঠনটি নবযাত্রা শুরু করলেও ভবিষ্যতে এর কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
প্রতিবেদকের নাম 















