Dhaka ১১:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, ৪ জনের মর্মান্তিক মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ১৯৪ সময় দেখুন
print news

◼️লিটন সরকার–কুড়িগ্রাম

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন চারজন। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার নতুন বন্দর স্থলবন্দরের পাশের সীমান্তবর্তী একটি গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নুরুল আমিন (৪০), বলু মিয়া (৫৫) ও ফুলবাবু (৫০)। তারা সবাই শাহাজাহান মিয়া ও আপেল মিয়ার পক্ষের বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার মধ্যে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। জমিটি নিয়ে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। বৃহস্পতিবার সকালে শাহাজাহান মিয়ার লোকজন ওই জমিতে সেচ কার্যক্রম চালাতে গেলে রাজু মিয়ার অনুসারীরা বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, জমি নিয়ে পুরনো বিরোধের জের ধরেই এই সংঘর্ষ ঘটে। ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ টহল জোরদার করা হয়েছে।

ওসি আরও জানান, সংঘর্ষে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চলছে এবং ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকায় এখনো থমথমে পরিস্থিতি।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, ৪ জনের মর্মান্তিক মৃত্যু

আপডেটের সময়: ০৭:৫১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫