Dhaka ০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বিদ্যালয় মাঠে ভেঙে পড়ল বিশাল তেঁতুলগাছ, আতঙ্কে শিক্ষার্থীরা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ২০২ সময় দেখুন
print news

◼️গোলাম রব্বানী–সাতক্ষীরা তালা

সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটার পাশে অবস্থিত ৮৯ নং ভাগবাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষী তেঁতুলগাছটির একটি বড় অংশ হঠাৎ ভেঙে পড়েছে। বিশাল আকারের গাছটি বিদ্যালয় সংলগ্ন মাঠে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকলেও মঙ্গলবার সকালে এর একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে যায়।

ঘটনার সময় গাছের পাশে কেউ না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও এখনও যে অংশটি দাঁড়িয়ে আছে, তা স্কুল ভবনের দিকে হেলে আছে এবং যেকোনো সময় বড় ধরণের বিপদ ঘটতে পারে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম জাকিউর রহমান বলেন, “বিষয়টি নিয়ে আমরা চরম দুশ্চিন্তায় আছি। একদিকে ভেঙে পড়া অংশটি রাতের অন্ধকারে চুরি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, অন্যদিকে স্কুলের দিকে হেলে থাকা অংশটি যেকোনো সময় ভবনের উপর পড়ে জানমালের ক্ষতি করতে পারে।” তিনি জানান, দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গাছ অপসারণের বিষয়ে আবেদন জানানো হবে।

এলাকার এক প্রবীণ ব্যক্তি বলেন, “এই গাছ শতবর্ষী নয়, বরং দুই শত বছরেরও বেশি পুরোনো। আমি ছোটবেলা থেকেই গাছটি দেখে আসছি, এমনকি আমার পূর্বপুরুষদের থেকেও এর ইতিহাস শুনেছি।” তিনি আরও বলেন, “গাছটি অনেক মূল্যবান হলেও এখন এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, দ্রুত ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।

স্থানীয় সচেতন নাগরিকরা দ্রুত ঝুঁকিপূর্ণ এই গাছ অপসারণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বিদ্যালয় মাঠে ভেঙে পড়ল বিশাল তেঁতুলগাছ, আতঙ্কে শিক্ষার্থীরা

আপডেটের সময়: ০৯:৪৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫