Dhaka ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ফিল্ম নির্মাণে বিশেষ অবদানে ‘৭১ মিডিয়া’র বিশেষ স্বীকৃতি পেলেন রিফাত সাকিব

print news

◼️আবু সাঈদ–ঢাকা

সোনালী আলোয় ভাসা এক রূপালী বিকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল ‘৭১ মিডিয়া ভিশন’-এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা ‘৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড ও কালচারাল প্রোগ্রাম ২০২৫’। এই আয়োজনে দেশের বিভিন্ন খাতে অসামান্য অবদান রাখার জন্য গুণী ব্যক্তিদের সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে চলচ্চিত্র ও শিল্পকলায় বিশেষ অবদানের জন্য ‘ডোকো ফিল্ম মেকার’ ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা ও পদকে ভূষিত হন বিশিষ্ট ব্যাংকার, লেখক, গবেষক, সমাজ সংস্কারক ও ফিল্মমেকার রিফাত মাহবুব সাকিব।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর মালিবাগ এলাকায় স্কাই সিটি (ফোর স্টার) হোটেলের গ্র্যান্ড বলরুমে। বিকাল সাড়ে ৫টায় তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে উপস্থিত ছিলেন দেশের গুণীজন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্বাগত বক্তব্য দেন আর.কে. রিপন। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর হোসেন ঈসা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোঃ জয়ন্ত আবেদিন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন অধ্যাপক ড. সুকুমার বড়ুয়া। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মুর্শেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হামিদা খানম, জাসাস-এর সাবেক সভাপতি ড. রেজাবুদ্দৌলা চৌধুরী, এনটিভির পরিচালক নূরুদ্দীন আহমেদ, কেন্দ্রীয় জাসাসের সহ-সভাপতি মো. লিয়াকত আলী, আইইউবিএটির অধ্যাপক ড. এম. এ. সাত্তার এবং বিশিষ্ট কণ্ঠশিল্পী রবি চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিটিভি ও এটিএন বাংলার উপস্থাপক তানয়া আফরিন।

সম্মাননা গ্রহণ করে রিফাত মাহবুব সাকিব বলেন, সাম্প্রতিক সময়ে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা নিহত ও আহত হওয়ায় তিনি গভীরভাবে শোকাহত। তিনি বলেন, “এমন হৃদয়বিদারক দুর্ঘটনায় শোক জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। আমি এই সম্মাননা উৎসর্গ করছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত ও আহত শিক্ষার্থীদের প্রতি।

তিনি আরও বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠান নিরাপত্তার প্রতীক। সেখানে এমন দুর্ঘটনা কখনোই কাম্য নয়। ভবিষ্যতের কথা ভেবে আমাদের উচিত বিমান প্রশিক্ষণ কেন্দ্র এবং ফায়ারিং স্পট জনবসতি ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে দূরে স্থাপন করা। এতে করে জননিরাপত্তা নিশ্চিত হবে এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ রক্ষা পাবে।

তিনি শান্তিপূর্ণ ও নিরাপদ একটি বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ফিল্ম নির্মাণে বিশেষ অবদানে ‘৭১ মিডিয়া’র বিশেষ স্বীকৃতি পেলেন রিফাত সাকিব

আপডেটের সময়: ০৩:০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫