Dhaka ০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

সাতক্ষীরায় আলো ছড়াচ্ছে খান নাজমুল পাবলিক লাইব্রেরী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ১৮১ সময় দেখুন
print news

◼️গোলাম রব্বানী–তালা (সাতক্ষীরা)

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটী গ্রামে অবস্থিত খান নাজমুল পাবলিক লাইব্রেরী পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গীতা রানী সরকার। রোববার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে তিনি লাইব্রেরীটিতে উপস্থিত হয়ে বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং লাইব্রেরীর শিক্ষামূলক উদ্যোগের প্রশংসা করেন।

১৯৮৮ সাল থেকে শিক্ষা বিস্তারে নিরলস অবদান রেখে চলেছে খান নাজমুল পাবলিক লাইব্রেরী। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বই পাঠ প্রতিযোগিতা আয়োজন, মেধাবীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে এই লাইব্রেরীটি ইতোমধ্যে উপজেলার সেরা লাইব্রেরী হিসেবে খ্যাতি অর্জন করেছে।

সংস্কৃতি মন্ত্রণালয় ঘোষিত সাতক্ষীরা জেলার পাঁচটি সেরা লাইব্রেরীর মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃত এই প্রতিষ্ঠানটি শিক্ষা ও জ্ঞানচর্চার একটি আলোকিত কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

পরিদর্শনকালে ইউএনও গীতা রানী সরকার বলেন, “শিক্ষার মাধ্যমে সমাজ ও জাতির পরিবর্তন সম্ভব। একটি শিক্ষিত সমাজই পারে একটি উন্নত জাতি গঠন করতে।” তিনি লাইব্রেরীকে ঘিরে শিক্ষার আলো ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ সরকার, লাইব্রেরী সভাপতি মাস্টার আব্দুল মান্নান, কপিলমুনি কলেজের অধ্যাপক ইয়াসিন আলী সরদার, বড়বিলা মাদ্রাসার সুপার মাওলানা আইয়ুব আলী মোড়ল, আল জুবায়ের ফাউন্ডেশনের পরিচালক নাজমুল হক খান, ডা. একরামুল হক খান, হায়দার আলী খান, নুছরাত জাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রতিষ্ঠানটির এমন উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে পড়ালেখার প্রতি আগ্রহ বাড়াতে এবং একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন এলাকাবাসী।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

সাতক্ষীরায় আলো ছড়াচ্ছে খান নাজমুল পাবলিক লাইব্রেরী

আপডেটের সময়: ০৯:৫৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫