Dhaka ০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

চুনারুঘাটে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

print news

◼️মনির সরকার–চুনারুঘাট(হবিগঞ্জ)

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় যৌথ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

রবিবার (৩ আগষ্ট)ভোররাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—চুনারুঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মনিনপুর গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে রমিজ মিয়া (৪২) এবং একই এলাকার সোহাগ মিয়া (২৫)।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা, নগদ ৩৩ হাজার ৩০০ টাকা, দুটি ধারালো ছুরি এবং চারটি স্মার্টফোন জব্দ করা হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে রাতেই তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

চুনারুঘাটে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

আপডেটের সময়: ০২:১৮:৩১ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫