Dhaka ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বর্ণিল আয়োজনে ইবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে নবীন বরণ

print news

◼️ইবি প্রতিনিধি

রঙিন ফুল, উপহার আর উচ্ছ্বাসে ভরে উঠেছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রবীন্দ্র-নজরুল কলা ভবনের ৫০৩ নম্বর কক্ষ। সোমবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।

ডেভেলপমেন্ট স্টাডিজ ক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নবীনদের হাতে তুলে দেওয়া হয় রজনীগন্ধা ও গোলাপের স্টিক, চাবির রিংসহ নানা স্মারক উপহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএস ক্লাবের সভাপতি বোরহান উদ্দিন এবং সঞ্চালনা করেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ বিন করিম ও আয়েশা আক্তার মিম।

প্রধান অতিথি ছিলেন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আতিফা কাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আ হ ম নাহিদ এবং মো. ফিরোজ হোসাইন।

ডিএস ক্লাবের সভাপতি বোরহান উদ্দিন নবীনদের উদ্দেশ্যে বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের সময়টাই জীবনের সেরা সময়। এই সময়কে পড়াশোনা, আড্ডা ও ভালো বন্ধুদের সার্কেলে সমন্বিতভাবে কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে, এখানে পড়ার সুযোগ আমরা পেয়েছি কৃষক, দিনমজুর এমনকি ভিক্ষুকের করের টাকায়। তাই দায়িত্ববোধ নিয়েই এগোতে হবে।”

তিনি আরও করেন, “ডেভেলপমেন্ট স্টাডিজ একটি বহুমাত্রিক বিষয়। এখানে গণিত, পরিসংখ্যান, অর্থনীতি থেকে শুরু করে নানা বিষয় শেখানো হয়, যা গবেষণার মাধ্যমে বাস্তব জীবনের উন্নয়নে কাজে লাগানো সম্ভব।”

বিভাগীয় সভাপতি আতিফা কাফি নবীনদের স্বপ্নপূরণের সহযাত্রী হওয়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “তোমাদের চোখে স্বপ্ন আর সম্ভাবনা—আমরা শিক্ষক, সিনিয়র ও সহপাঠীরা সবাই সেই স্বপ্ন পূরণের সারথি হতে চাই। ডেভেলপমেন্ট স্টাডিজ শুধু একটি বিভাগ নয়, এটি সমাজে সমতা, ন্যায়বোধ ও মানবতার চর্চার এক গবেষণাগার। এই বিভাগ থেকে তোমরা সমাজ বদলের অকুতোভয় সৈনিক হয়ে উঠবে।”

প্রসঙ্গত, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রাণবন্তভাবে সমাপ্ত হয় নবীনবরণ অনুষ্ঠানটি। আর এই আয়োজনের মাধ্যমেই নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক পাঠযাত্রা শুরু হলো।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বর্ণিল আয়োজনে ইবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে নবীন বরণ

আপডেটের সময়: ০৪:১৬:১০ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫