
◼️রকনুজ্জামান–বাগাতিপাড়া(নাটোর)
নাটোরের বাগাতিপাড়ায় ব্র্যাক ব্যাংক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় একটি উঠান বৈঠক ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিআরডিবি প্রশিক্ষণ হলরুমে সোমবার সকালে অনুষ্ঠিত সভায় কৃষি অফিসার কৃষিবিদ ড ভবসিন্ধু রায় সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোরের উপ-পরিচালক কৃষিবিদ হাবিবুল ইসলাম খান। প্রধান আলোচক ছিলেন অতিরিক্ত পরিচালক (পিআরএল) কৃষিবিদ ড বিজয় কৃষ্ণ বিশ্বাস। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ ফিরোজ আলী, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ উম্মে ছালমা আকতার এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ কামরুল ইসলাম।
সভায় কৃষি ও কৃষকের উন্নয়ন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি, কৃষক পর্যায়ে ব্যাংকিং সহায়তা এবং আয় বর্ধক কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে কার্যকর সমাধান গ্রহণের আশ্বাস প্রদান করা হয়।
প্রতিবেদকের নাম 















