
◼️আল আমিন–নরসিংদী
নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রিয়াদ হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত রিয়াদ পশ্চিম মনতলা গ্রামের মো. খোকন মিয়ার ছেলে এবং খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার(১৩ আগষ্ট) বিকেলে মনতলা সিনিয়র ফাজিল মাদ্রাসার মাঠে ফুটবল খেলার সময় পূর্ব বিরোধের জেরে রামপুর গ্রামের তায়েব ও পরশের নেতৃত্বে ৮-১০ জন যুবক রিয়াদের উপর হামলা চালায়। একাধিক ছুরিকাঘাতে গুরুতর আহত রিয়াদকে স্থানীয়রা উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা খোকন মিয়া জানান, আগের দিন ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে তায়েব ও পরশের নেতৃত্বে এই হামলা হয়। উপর্যুপরি ছুরিকাঘাতে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমার সন্তানের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যেও তীব্র ক্ষোভ বিরাজ করছে।
মনোহরদী থানার ওসি আব্দুল জাব্বার জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবেদকের নাম 















