Dhaka ০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

মানবতার সেবায় নিবেদিত দুই চিকিৎসক পেলেন সম্মাননা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:০২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ১৯৫ সময় দেখুন
print news

◼️এহিয়া আহমদ–কমলগঞ্জ (মৌলভীবাজার)

মানবতার কল্যাণে চিকিৎসা সেবায় অনন্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে পতনউষার আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের পক্ষ থেকে দুই চিকিৎসককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
গত ৭ আগস্ট সংগঠনটি একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। ওই ক্যাম্পে অসহায় ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. এস. কে. নাহিদ ও ডা. তানভির আহমদ। তাদের আন্তরিক ভূমিকা ও সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জানাতে বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৮টায় শমশেরনগরের আলিবাবা রেস্টুরেন্টে এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি এহিয়া আহমদ রাফি দুই চিকিৎসকের হাতে সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মহসিন খান, সহ সমাজকল্যাণ সম্পাদক আকিব খান, বাজার বিষয়ক সম্পাদক সাগরুল হক চৌধুরী, প্রচার সম্পাদক সাইদুল্লাহ হাসান দোহা এবং উপদেষ্টা কমিটির সদস্য শাকিল আহমদ।
বক্তারা বলেন, চিকিৎসা শুধু একটি পেশা নয়, বরং এটি মানবতার সেবার এক মহান দায়িত্ব। ডা. এস. কে. নাহিদ ও ডা. তানভির আহমদ তাদের জ্ঞান, সময় ও শ্রম দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক কাজে যারা আন্তরিকভাবে অবদান রাখবেন, ভবিষ্যতেও তাদেরকে স্বীকৃতি ও সম্মাননা দেওয়া হবে, যাতে আরও মানুষ অনুপ্রাণিত হয়ে সেবামূলক কাজে যুক্ত হন।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে পতনউষার আলোর পথ ইসলামি ছাত্র সংগঠন ইফতার ও অর্থ বিতরণ, ত্রাণ সহায়তা, শিক্ষার্থী সহায়তা এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমসহ নানা সামাজিক উদ্যোগ পরিচালনা করে আসছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

মানবতার সেবায় নিবেদিত দুই চিকিৎসক পেলেন সম্মাননা

আপডেটের সময়: ১২:০২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫