Dhaka ০২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

৩২৮ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:১৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ১৮৬ সময় দেখুন
print news

◼️রুহুল তাড়াশী– চলনবিল

সিরাজগঞ্জের সলংগা থানা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) ৩২৮ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। র‌্যাব সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানার অধীনে “রাজশাহী থেকে ঢাকাগামী মহাসড়কের উপর ন্যাশনাল ফুড ভিলেজ এন্ড হাইওয়ে রেস্টুরেন্টের সামনে” অভিযান পরিচালনা করে। অভিযানে ৩২৮ গ্রাম হেরোইনসহ মোছাঃ সারমিন খাতুন (২৪) নামে ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার কাছ থেকে হিরোইন ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত ২টি মোবাইল ফোন এবং নগদ ১,০০০ টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে হিরোইন বাসে বহন করে নিজের হেফাজতে রেখে ঢাকা শহর ও আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করছিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সারমিন খাতুনের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-১২ এই ধরনের অভিযান অব্যাহত রাখার মাধ্যমে মাদক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

৩২৮ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেটের সময়: ১২:১৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫