Dhaka ১০:০৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ইবি শিক্ষক বাস-যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮

print news

◼️ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকবাহী একটি কোস্টার বাসের সঙ্গে যাত্রীবাহী রূপসা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার এগারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ইবি পরিবহনের কোস্টার বাসটি (ঢাকা মেট্রো-ঝ-১১-০৯২৩) সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দেয়। আনুমানিক সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ১১ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী রূপসা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৫৪৭৪) একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে কোস্টারটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে রূপসা বাসের চালক পালিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, “দুর্ঘটনায় প্রাথমিকভাবে ৭ থেকে ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আমাদের শিক্ষক অধ্যাপক ড. শফিকুল ইসলাম ও কোস্টার চালক নজরুল ইসলামও রয়েছেন। তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে চালক নজরুল ইসলামের কোমরে গুরুতর আঘাত লাগায় তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।”

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে। এখন পর্যন্ত একজনের অবস্থা আশঙ্কাজনক।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ইবি শিক্ষক বাস-যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮

আপডেটের সময়: ০৫:৪৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫