Dhaka ০৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ২১৫ সময় দেখুন
print news

◼️ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়ে এক পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় প্রশাসন ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় উপচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনজুরুল হক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট ও বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া ইথার টেকনোলজিস লিমিটেড-এর প্রজেক্ট ম্যানেজার তানজির আহমাদ তুষার, বিজনেস অ্যাডভাইজার মোঃ রফিকুল ইসলাম এবং ইউআই-ইউএক্স প্রধান তাসফিকুল আলম অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যদি আমরা এই ক্যামেরাগুলোর সঙ্গে অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেমকে যুক্ত করতে পারি, তবে স্মার্ট ক্যাম্পাস গড়ার পরিকল্পনা বাস্তবায়নে আমরা এক ধাপ এগিয়ে যেতে পারবো।”

প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের জন্য এ সিস্টেমের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন।

পরে ইথার টেকনোলজিস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাদাব মাহবুব অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেমের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি জানান, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সম্পদ স্বয়ংক্রিয়ভাবে ট্র্যাকিং ও সুরক্ষিত রাখা সম্ভব হবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৭:০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫