Dhaka ০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বাগাতিপাড়া রেললাইনে ফাটল, ট্রেন চলছে সীমিত গতিতে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ১৯৫ সময় দেখুন
print news

◼️রকুনুজ্জামান–বাগাতিপাড়া (নাটোর)

নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর রেলস্টেশন সংলগ্ন রেললাইনে ফাটল ধরায় ট্রেন চলাচলে সমস্যা দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে ভাঙা অংশে পাটের বস্তা বসিয়ে অস্থায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ট্রেনগুলোকে সীমিত গতিতে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে নিয়মিত পরিদর্শনের সময় রেলকর্মীরা লাইনে ফাটল লক্ষ্য করেন। এরপর তাৎক্ষণিকভাবে ভাঙা স্থানে পাটের বস্তা বসিয়ে ট্রেন চলাচল নিশ্চিত করা হয়। ইতোমধ্যে রাজশাহীগামী কমিউটার ট্রেন ও ঢালারচর এক্সপ্রেস সতর্কতার সঙ্গে ওই ফাটল অতিক্রম করেছে।

রেলশ্রমিক মোস্তাক আহমেদ জানান, খবর পেয়েই তারা ঘটনাস্থলে পৌঁছান। আপাতত পাটের বস্তা ব্যবহার করে ট্রেন পার করানো হচ্ছে। রাজশাহী থেকে মেরামতের জন্য শ্রমিক আসতে শুরু করেছেন এবং মেরামতের কাজ চলছে।

এ বিষয়ে আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান বলেন, “সকালে আমাদের কর্মীরা লাইনে ফাটল দেখতে পান। বর্তমানে ট্রেনগুলো সর্বোচ্চ ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে চলছে। মেরামত শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।”

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বাগাতিপাড়া রেললাইনে ফাটল, ট্রেন চলছে সীমিত গতিতে

আপডেটের সময়: ১০:৫৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫