Dhaka ১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

নোয়াখালী হাতিয়া রুটে লঞ্চ মালিকদের অবহেলা, জিম্মি সাধারণ মানুষ

print news

◼️দিদার উদ্দীন–হাতিয়া

ঢাকা-হাতিয়া রুটে নৌযান চলাচলের অব্যবস্থাপনা ও লঞ্চ মালিকদের অবহেলায় প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছেন হাজারো যাত্রী। নিরাপদ ও মানবিক যাতায়াতের অধিকার থেকে বঞ্চিত হয়ে নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা পড়ছেন চরম ঝুঁকিতে।

সম্প্রতি দেখা গেছে, ঢাকা থেকে হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা লঞ্চ ফারহান ও তাসরিফ নিয়মিতভাবে হাতিয়া ঘাটে না গিয়ে মাঝপথে তজুমুদ্দিনে থেমে যাচ্ছে। গভীর রাতে, যখন বেশিরভাগ যাত্রী ঘুমে থাকে, তখন তাদের ছোট ও অনিরাপদ ট্রলারে নামিয়ে দেওয়া হচ্ছে। রাতের অন্ধকার, উত্তাল নদীর ঢেউ আর অস্থির যাত্রা মিলিয়ে এই পরিস্থিতি এক বিভীষিকাময় অভিজ্ঞতায় পরিণত হচ্ছে।

ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করেন, লঞ্চ কর্তৃপক্ষ প্রায়ই আবহাওয়ার অজুহাত দেখিয়ে হাতিয়া পর্যন্ত যেতে অস্বীকৃতি জানায়। অথচ একই প্রতিকূল আবহাওয়ায় যাত্রীদের ট্রলারে করে হাতিয়া যেতে বাধ্য করা হয়। এটি যাত্রীদের জীবনের প্রতি চরম অবহেলারই প্রমাণ।

শুধু যাত্রী নয়, ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা জানান, ঢাকা থেকে হাতিয়ার উদ্দেশ্যে আনা অধিকাংশ পণ্য লঞ্চের মাধ্যমে পরিবহন হয়। কিন্তু নিয়মিত লঞ্চ না পৌঁছানোয় মালামাল আটকে থাকছে, খুচরা ব্যবসায়ীদের কাছে সরবরাহ করা যাচ্ছে না। এতে বাজারে পণ্যের দাম বাড়ছে এবং ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা ক্ষতির মুখে পড়ছেন।

স্থানীয়রা বলছেন, যদি আবহাওয়া এতই খারাপ হয়, তবে কেন লঞ্চ ঢাকা থেকে ছাড়ে? আর যদি ছাড়েই, তবে কেন তা হাতিয়া পর্যন্ত যায় না? এই দ্বিমুখী আচরণে যাত্রী ও ব্যবসায়ীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।

হাতিয়ার মানুষের দাবি, ঢাকা-হাতিয়া রুটে চলাচলকারী লঞ্চগুলো যেন নিয়মিতভাবে সরাসরি হাতিয়া ঘাটে পৌঁছায়। যাত্রীদের মাঝরাতে ট্রলারে নামানোর অনিরাপদ প্রথা অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর তদারকি ও জবাবদিহিতা চালু করা জরুরি।

সাধারণ মানুষের প্রশ্ন— আর কত অবহেলার শিকার হবেন হাতিয়ার যাত্রীরা? দ্রুত একটি নিরাপদ ও মানবিক যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

নোয়াখালী হাতিয়া রুটে লঞ্চ মালিকদের অবহেলা, জিম্মি সাধারণ মানুষ

আপডেটের সময়: ০৬:৪২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫