Dhaka ০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

শুটিংয়ের অজুহাতে ২০ কোটি টাকার জাল নোট ছাপানো যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ২০ কোটি টাকার জাল নোটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুটিংয়ের অজুহাতে এসব নকল টাকা ছাপানো হয়েছিল বলে জানা গেছে।

র‍্যাব-৭ চট্টগ্রামের একটি অভিযানিক দল মঙ্গলবার (১৪ অক্টোবর) নগরের বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার নুরনগর হাউসিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এসব জাল টাকা উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে ২০ বছর বয়সী তানজিম নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, অভিযানে দেশি-বিদেশি বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা টাকার মধ্যে বিভিন্ন মূল্যমানের নোট রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তানজিম জানান, শুটিংয়ের কাজে ব্যবহারের জন্য তিনি আন্দরকিল্লার একটি ছাপাখানা থেকে এসব নোট ছাপান।

তানজিম বলেন, টাকাগুলো শুটিংয়ের কাজে ব্যবহারের জন্য ছাপানো হয়েছিল। আন্দরকিল্লার অঙ্কুর প্রিন্টার্স নামের একটি ছাপাখানা থেকে প্রতি বান্ডেল নোট ৩০ টাকায় ছাপিয়ে ৬০০ টাকায় বিক্রি করতাম। এতে আমার ভালোই লাভ হতো। তবে যেহেতু সরকারের অনুমতি ছাড়া টাকা ছাপানো নিষিদ্ধ, তাই এগুলো জাল হিসেবে গণ্য করা যেতে পারে।

র‍্যাব জানায়, বাংলাদেশে সরকারের অনুমতি ছাড়া কেউ কোনো ধরনের টাকা ছাপাতে পারে না। অভিযানে উদ্ধার করা টাকাগুলো সম্পূর্ণ জাল, যা অনলাইনের মাধ্যমে বিক্রি করা হতো। লেনদেনও অনলাইনে সম্পন্ন করা হতো।

র‍্যাব সূত্রে আরও জানা গেছে, সিলেটে পরিচালিত একটি অভিযানে জাল টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকলিয়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব কর্মকর্তারা জানান, আটক তানজিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা মনে করছেন, এটি একটি সংগঠিত চক্র, যারা দীর্ঘদিন ধরে নকল টাকার ব্যবসা করে আসছিল। চক্রটির অন্য সদস্যদেরও শনাক্তের চেষ্টা চলছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

শুটিংয়ের অজুহাতে ২০ কোটি টাকার জাল নোট ছাপানো যুবক গ্রেপ্তার

আপডেটের সময়: ০৮:৪৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫