Dhaka ০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

63 / 100 SEO Score
print news

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।

রোববার রাতে র‍্যাব-৯, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শান্তিগঞ্জ থানাধীন পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা বাজার পিকআপ স্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—শান্তিগঞ্জ উপজেলার শত্রুমর্দন গ্রামের মৃত সাধু মিয়ার ছেলে বাদশা মিয়া (৩৮), রায়পুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে জলিল আহমেদ আব্দুল জলিল (২৯) এবং শত্রুমর্দন গ্রামের মৃত নূর মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন (২৬)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ জোড়া ব্রিজ এলাকায় অবস্থানকালে জানা যায় যে, পাগলা বাজার পিকআপ স্ট্যান্ড এলাকায় কতিপয় ব্যক্তি অনলাইনে জুয়া খেলছেন। পরে রাত সোয়া নয়টার দিকে র‍্যাব সেখানে পৌঁছালে পালানোর চেষ্টার সময় ওই তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের তল্লাশি করে জুয়া খেলায় ব্যবহৃত ৩টি স্মার্টফোন ও ২টি বাটন ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তারা ‘নাইট তীর’, ‘তীর টুডে’, ‘ওয়ানএক্সবেট’ (1Xbet) এবং বিভিন্ন অ্যাপস ব্যবহার দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া খেলে আসছিলেন।

র‍্যাব-৯ আরও জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এ ধরনের অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের শান্তিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

আপডেটের সময়: ০৫:৫৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬