Dhaka ১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি

57 / 100 SEO Score
print news

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে রাজপথের রক্তাক্ত সংগ্রামের স্মৃতিচারণ করেছেন গেজেটপ্রাপ্ত আহত জুলাই যোদ্ধা মো. আফজল হুসাইন। একই সঙ্গে তিনি মহামারী করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে করা মানবসেবামূলক কাজের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহত যোদ্ধাদের পুনর্বাসন এবং বিশেষ বিবেচনায় সরকারি চাকরিতে কর্মসংস্থানের জোরালো দাবি জানিয়েছেন।

আফজল হুসাইন জানান, তিনি দীর্ঘ দিন ধরেই নানা স্বেচ্ছাসেবা ও মানবসেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া কোভিড-১৯ মহামারির কঠিন সময়ে তিনি সম্মুখসারির স্বেচ্ছাসেবক হিসেবে মানুষের সেবা করলেও পরবর্তী সময়ে কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হন। পরবর্তীতে গত বছরের ৫ জুন হাইকোর্টের রায়ে ৩০ শতাংশ কোটা পুনর্বহালের ঘোষণার পর থেকেই তিনি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় হন। বিশেষ করে ১৬ জুলাই শহীদ আবু সাঈদ হত্যার ঘটনার পর তিনি আরও দৃঢ়ভাবে রাজপথে নেমে পড়েন এবং ১৮ জুলাই কিশোরগঞ্জের কটিয়াদীর আন্দোলনে সম্মুখভাগে অংশ নিয়ে গুরুতর আহত হন।

তিনি মনে করেন, জুলাই অভ্যুত্থানের আদর্শ বাস্তবায়নে এবং দেশের ক্রান্তিলগ্নে যারা জীবন বাজি রেখে রাজপথে লড়াই করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা রাষ্ট্রীয় দায়িত্ব। তাই দ্রুত আহত যোদ্ধাদের পুনর্বাসন নিশ্চিত করার পাশাপাশি সরকারি চাকরিতে তাদের বিশেষ সুযোগ দেওয়ার দাবি জানান এই জুলাই যোদ্ধা।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি

আপডেটের সময়: ০৮:২৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬