Dhaka ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬ সুনামগঞ্জের জগন্নাথপুরে সেলিম হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন পঞ্চগড় থেকে গ্রেফতার চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রামুতে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে উখিয়ার দুই বোনসহ নিহত ৩

আওয়ামী ঘেঁষা কমিটি মানি না—বিক্ষোভে ফেটে পড়ল বিএনপি নেতাকর্মীরা”

print news

গাজীপুর–কালিয়াকৈর প্রতিনিধি◼️

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় শুক্রবার (৪ জুলাই) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ ও ঐক্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলের ৩১ দফা বাস্তবায়ন, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি সফল করার পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী সাইয়েদুল আলম বাবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ূন কবির খান। সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ হেলাল উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ সাইজুদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মোঃ মুজিবুর রহমান, এডভোকেট কামরুজ্জামান কামরুল, মোয়াজ্জেম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সাংবিধানিক সংকট নিরসনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজন। তারা জানান, শুধুমাত্র একটি নিরপেক্ষ সরকারই পারে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে।

এছাড়াও সমাবেশে নেতৃবৃন্দ কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বক্তাদের দাবি, এই কমিটির সদস্যরা অতীতে দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন না এবং দলীয় দুঃসময়ে রাজপথে তাদের দেখা যায়নি। বরং যারা আন্দোলন, মামলা, হামলা ও জেল-জুলুমের শিকার হয়ে সংগঠন ধরে রেখেছেন, তাদের উপেক্ষা করা হয়েছে।

তারা অভিযোগ করেন, কিছু সুবিধাভোগী ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তি এই কমিটিতে স্থান পেয়েছেন। বক্তারা অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি।

বক্তব্যে আরও বলা হয়, জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মীদের এখন ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে, যাতে করে দেশ ও জনগণের অধিকার পুনরুদ্ধার সম্ভব হয়।

এ সময় হাজারো নেতাকর্মী ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানে মুখর হয়ে, অবৈধ কমিটি মানি না, মানবো না, খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে প্রভৃতি স্লোগান দেন। পুরো সমাবেশস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন

আওয়ামী ঘেঁষা কমিটি মানি না—বিক্ষোভে ফেটে পড়ল বিএনপি নেতাকর্মীরা”

আপডেটের সময়: ০৪:৫৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫