Dhaka ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রামুতে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে উখিয়ার দুই বোনসহ নিহত ৩ হাওরের শিক্ষায় যুগান্তকারী বদল, আসছে নতুন পরিকল্পনা নরসিংদীর মাধবদী হাটে কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, ৩ জনের জরিমানা কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

উত্তরার মাইলস্টোন কলেজ মাঠে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

print news

◼️মাহবুব আলম–ঢাকা

রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মাঠে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুপুরের দিকে বিমানটি ছুটির মুহূর্তে একটি ভবনের উপর পড়ে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি করে।

বিধ্বস্ত হওয়া বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান ছিল। বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ক্যাম্পাস সংলগ্ন একটি ভবনের উপর আছড়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের মতে, উক্ত ভবনে প্লে গ্রুপসহ ছোট শিশুদের ক্লাস চলত। স্কুল ছুটির মুহূর্তে দুর্ঘটনাটি ঘটায় হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দগ্ধ ও আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে। আহতদের অনেকেই শিশু বলে জানা গেছে।

ঘটনাস্থলে ধোঁয়া, আগুন ও কান্নার শব্দে এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়। এখনো উদ্ধার অভিযান চলছে, এবং ধ্বংসস্তূপ থেকে একের পর এক উদ্ধার করা হচ্ছে আহত ও দগ্ধ দেহ।

ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভবনের উপর ভেঙে পড়ে।

বিমান বাহিনীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই এখনো তাদের সন্তানদের খোঁজে ছুটছেন স্কুল প্রাঙ্গণে।

সাম্প্রতিককালের অন্যতম মর্মান্তিক এই দুর্ঘটনায় জাতীয় পর্যায়ে শোকের ছায়া নেমে এসেছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ

উত্তরার মাইলস্টোন কলেজ মাঠে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আপডেটের সময়: ০৩:০৫:১২ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫